যুক্তরাষ্ট্রের ৩০ শহরে ‘অপরাজিত’ প্রিমিয়ার হবে
বায়স্কোপ ফিল্মস'র পরিবেশনায় যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে ঐতিহ্যবাহী ভিলেজ ইস্ট বাই অ্যাঞ্জেলিকা মুভি থিয়েটারে টলিউডের আলোচিত ‘অপরাজিত’ সিনেমার প্রিমিয়ার হয়েছে। স্থানীয় সময় বুধবার এই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজক ফিরদৌসুল হাসান এবং বাংলাদেশের নির্মাতা-অভিনেতা তৌকীর আহমেদ।
কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৩ মে সিনেমাটি মুক্তি পেয়েছিল ভারতে। নির্মাণ করেছেন অনিক দত্ত। সাদাকালো পর্দায় সত্যজিৎ রায়ের জীবনের একটা বিশেষ অংশ একেছেন নির্মাতা। এরইমধ্যে ছবিটি দারুণ সাড়া জাগিয়েছে।
ফ্রেন্ডস কমিউনিকেশনের ব্যানারে ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফিরদৌসুল হাসান ও প্রবাল হালদার। বায়স্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ জানিয়েছে, ছবিটি আগামী ১৯ আগস্ট থেকে আমেরিকার ২০টির অধিক স্টেট এবং প্রায় ৩০টি শহরে প্রদর্শিত হবে।
সত্যজিৎ রায়ের ভূমিকায় এই ছবিতে অভিনয় করেছেন জিতু কমল। এরই মধ্যে জিতু কমলের অভিনয় ও লুক দর্শকের মন ছুয়েছে। ছবিতে তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন সায়নী ঘোষ।
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা