গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সিসকোতে সাইবার হামলা
গুগল অ্যাকাউন্টে অনুপ্রবেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান সিসকোয় সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। মে মাসের হামলায় সিসকো ক্ষতিগ্রস্ত না হওয়ার কথা জানালেও সবশেষ হামলাকারী ভিন্ন কথা জানিয়েছে।
সিসকোর তথ্যানুযায়ী, হামলাকারীরা ইউএনসি২৪৪৭ সাইবার অপরাধী দল, ল্যাপসাস গ্রুপ, ইয়ানলুওয়াং র্যানসমওয়্যার গ্রুপের সঙ্গে সম্পর্কিত। তারা সিসকোর এক কর্মীর ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টে অনুপ্রবেশের মাধ্যমে ব্রাউজারে থাকা লগইন ক্রেডেনশিয়ালসহ সব তথ্য হাতিয়ে নিতে সক্ষম হয়েছে।
ডোমেইনে প্রবেশের পর পরই সিসকো আক্রমণকারীদের অবস্থানের বিষয়ে জানতে পারে এবং সিস্টেম নেটওয়ার্ক থেকে তাদের সরিয়ে দেয়া হয়। হামলার পরের সপ্তাহে গ্রুপটি সিসকোর সিস্টেমে কয়েকবার প্রবেশের চেষ্টা চালিয়েছিল। কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়। সিসকো বড় ধরনের কোনো ক্ষতি না হওয়ার কথা জানালেও হামলাকারীরা ব্লিপিংকম্পিউটারের কাছে তথ্য চুরির বিষয়ে জানিয়েছে।
প্রীতি / প্রীতি
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা
এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন
এআইয়ের পরামর্শ মেনে ২৪ ঘণ্টায় ২৫ একর ফসল নষ্ট চীনা কৃষকের
এক বছর বিনামূল্যে গুগল এআই প্লাস, সুবিধা পাবেন বাংলাদেশের শিক্ষার্থীরাও
ফোনের ব্যাটারি কী কারণে বিস্ফোরিত হতে পারে, নিরাপদ থাকতে যা করবেন
জিটিএ সিক্সের ফুটেজ ফাঁস, চাপে পড়ল রকস্টার গেমস
অপছন্দের পোস্টই বেশি দেখেন কেন?
জি-মেইলের স্টোরেজ ফুল? জেনে নিন খালি করার সহজ উপায়
চীনে বাজার থেকে গাড়ি তুলে নিচ্ছে টেসলাসহ ১১ প্রতিষ্ঠান, কারণ কী?
উসাইন বোল্টের সর্বোচ্চ গতির রেকর্ড ভাঙল চীনা রোবট ‘সুপারম্যান’
মোবাইল খোয়া গেলেও বাড়তি নিরাপত্তা দিতে পারে ই-সিম?