ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বিবস্ত্র হওয়ায় রণবীরকে থানায় তলব


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩-৮-২০২২ দুপুর ১২:৩৭

সম্প্রতি পেপার ম্যাগাজিনের হয়ে একটি ফটোশুট করেন রণবীর সিং। এতে তাকে বিবস্ত্র অবস্থায় দেখা গেছে। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। নারীদের ভাবাবেগে আঘাত করার অভিযোগে এই নায়কের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয়েছে। সেই মামলাতেই এবার মুম্বাই পুলিশ রণবীরকে থানায় তলব করেছে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গেছে।

শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যায় রণবীরের মুম্বাইয়ের বাড়িতে গিয়েছিল মু্ম্বাই পুলিশের একটি দল। এই সময় তাকে জিজ্ঞাসাবাদের সমন দেওয়া হয়। আগামী ২২ আগস্ট চেম্বুর থানায় হাজিরা দিতে হবে এই অভিনেতাকে।

গত মাসের শেষ দিকে চেম্বুর থানায় এনজিও ও বেদিকার পক্ষ থেকে রণবীরের বিরুদ্ধে অভিযোগ করা হয়। এই অভিনেতার ফটোশুট অশ্লীল ও কুরুচিকর বলে দাবি করে তারা। ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯৩, ৫০৯ এবং আইটি আইনের ৬৭ (এ) ধারায় রণবীরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। 

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা