রাখি বন্ধন উৎসবে উচ্ছ্বসিত সানি লিওন
হাতে হাতে হৃদয়ের বন্ধন। রাখি সবার জন্য। কেবল কাছের আত্মীয় কিংবা ভাইবোনেদের নয়, প্রিয় বন্ধুদেরও রাখি পরালেন সানি লিওন। কন্যা নিশার সঙ্গে তিনিও মাতলেন আনন্দ-উৎসবে। সঙ্গে স্বামী ড্যানিয়েল ওয়েবার আর যমজ দুই পুত্র নোয়া এবং আশার।
শুক্রবার জমজমাট পারিবারিক রাখি অনুষ্ঠানের ঝলক ভাগ করে নিলেন ‘রাগিণী এমএমএস ২’ অভিনেত্রী। ছবিতে পেঁয়াজরঙা কুর্তা-পালাজোতে ঘর আলো করে ছিলেন সানি। ড্যানিয়েল আর নোয়ার অঙ্গে নীল পাঞ্জাবি, সাদা কুর্তা। মিঠে হলুদ লেহেঙ্গায় ঝলমল করছে নিশা। আশারের পরনে গেরুয়া পাঞ্জাবি। একই ফ্রেমে ধরা দিল সুখী পরিবার। সেই ছবি দিয়ে সবাইকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন সানি।
তাদের দুধসাদা ঘরে এদিন আমন্ত্রিত ছিলেন ফ্যাশন ডিজাইনার রোহিত বর্মা, স্টাইলিস্ট হিতেন্দ্র কাপোপারা, ইউসুফ ইব্রাহিম এবং আরও দুই বন্ধু। তাদের হাতে সযত্নে রাখি পরিয়ে দিলেন সানি। ভাইদের মঙ্গল কামনায় তাদের হাতে রাখি পরাল ছোট্ট নিশা। নোয়া আর আশারও রাখি বাঁধল বোনের হাতে। শুধু তাই নয়, সানির বন্ধু ইউসুফকেও রাখি পরিয়েছে নিশা।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা