৪ বছরে ডিপ্লোমা কোর্সের কোনো মানে হয় না : শিক্ষামন্ত্রী
ডিপ্লোমা কোর্স তিন বছর হওয়াই যৌক্তিক। যে কোর্সটিকে ৩ বছরে শেষ করা সম্ভব তাকে ৪ বছরে টেনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (১৩ আগস্ট) রাজধানীতে শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মন্ত্রী বলেন, ডিপ্লোমা শিক্ষার্থীদের চার বছর কোর্স করানোর কারণে অভিভাবকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তিন বছর হলে শিক্ষার্থীরা যেমন চাকরির বাজারে প্রবেশে বেশি সময় পাবে তেমনি আর্থিকভাবেও কম ক্ষতিগ্রস্ত হবে।
তিনি বলেন, যে কোর্সটিকে ৩ বছরে শেষ করা সম্ভব তাকে ৪ বছরে টেনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। ডিপ্লোমা কোর্স তিন বছর হলে আমাদের শুধু সময় কমছে তা নয়, মানেরও উন্নতি হবে। পৃথিবীর অনেক উন্নত দেশে অনার্স কোর্স আছে ৩ বছরের। সেখানে আমাদের দেশে ডিপ্লোমা কোর্স ৪ বছরের। এর কোনো মানে নেই।
এমপিওভুক্তির ক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি বলেও এসময় দাবি করেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সুলতানা শফি।
প্রীতি / প্রীতি
বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ৩০ অক্টোবর
তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার
'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি