শাকিব খান ফিরছেন ১৭ আগস্ট
নয় মাস পর দেশে ফিরছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। এই দীর্ঘ সময় তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছিলেন। আজ শনিবার সকালে শাকিব খান জানিয়েছেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে ১৭ আগস্ট দুপুর ১২টায় ঢাকায় ল্যান্ড করব। এত লম্বা সময় কোথাও ছিলাম না, দারুণ এক ভালোলাগা কাজ করছে।’
গত বছরের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। নয় মাসের এই প্রবাসজীবনে শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে ৪৩তম জন্মদিনে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দিয়েছেন; নায়িকা মার্কিন নবাগত অভিনেত্রী কোর্টনি কফি। নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মারিনা কনভেনশন হলে জমকালো আয়োজনে সিনেমাটির মহরত হয়।
গণমাধ্যমের খবর, যুক্তরাষ্ট্রে স্থায়ী আবাসনের প্রাথমিক স্বপ্ন পূরণ হয়েছে দেশের এই শীর্ষ নায়কের।
প্রীতি / প্রীতি
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার
৯ মাস ধরে বিছানায় অভিনয়শিল্পী মিজান
Link Copied