ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় তৃতীয় দিনেও কঠোর লকডাউন


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৩-৭-২০২১ দুপুর ২:৩১

‘সবাই সতর্ক হোন, নিজে নিরাপদে থাকুন, দেশকে নিরাপদে রাখুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় তৃতীয় দিনে কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করছেন স্থানীয় প্রশাসনসহ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা। শনিবার (৩ জুলাই) সকাল ৬টা থেকে উপজেলার বিভিন্ন হাট-বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে কাজ করেছে উপজেলা প্রশাসন। মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল হালিমের নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশ, পুলিশ ও  বাংলাদেশ সেনাবাহিনী  টহল টিম কাজ করছে।

কঠোর লকডাউনের তৃতীয় দিন শনিবার সকাল থেকেই সরকারি নিদের্শনা উপেক্ষা করে লোকজন রাস্তায় বের হতে দেখা গেছে।  দু-একটি রিকসা-ভ্যান ও জরুরি পরিসেবার যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে বৃষ্টির কারণে রাস্তাঘাটে তেমন কোনো লোকজন দেখা যায়নি। অন্যান্য দিনের তুলনায় উপস্থিতি খুব কম ছিল।

ইউএনও আব্দুল হালিম বলেন, সরকার ঘোষিত সাত দিনের কঠোর লকডাউন কার্যকর করতে আগে থেকেই মান্দা উপজেলা প্রশাসন প্রস্তুত ছিল। এর আগে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পথচারীদের মাঝে মাস্ক বিতরণসহ জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরো বলেন, স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা থেকে কাঁচাবাজারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে। এর বাইরের দোকানপাট, শপিংমল, হোটেল, রেস্তোরাঁ ও চায়ের স্টল বন্ধ থাকবে। সার্বক্ষণিক খোলা থাকবে ওষুধের দোকান।

এমএসএম / জামান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬