ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বয়কট ‘লাল সিং চাড্ডা’ অস্কারের নজরে


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩-৮-২০২২ দুপুর ৪:৪৬

বলিউড সুপারস্টার আমির খানের নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পেয়েছে। কিন্তু ভারতে সিনেমাটি তেমন সাড়া পাচ্ছে না। বৃহস্পতিবার (১১ আগস্ট) মুক্তির পর দুই দিনে মোটে ১৯ কোটি রুপির মতো আয় করেছে।

কিছু সমালোচকের মতে, সিনেমাটি মানসম্মত হয়নি। আবার অনেকদিন ধরে আমির খানের বিরুদ্ধে ভারতে চলছে তীব্র নেতিবাচক প্রচারণা। তাকে ও তার সিনেমাকে বয়কটের ডাক দিয়ে আসছে হিন্দু সমাজ। যার ফলে বহু সিনেমা হলে সিনেমাটির শো বন্ধ করে দেওয়া হচ্ছে।

এদিকে ভারতের মানুষ আমিরের সিনেমাকে বয়কট করলেও তা নজর কেড়েছে অস্কার কমিটির। সিনে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারের সংস্থা অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে ‘লাল সিং চাড্ডা’ নিয়ে বিশেষ বার্তা দেওয়া হয়েছে।

‘লাল সিং চাড্ডা’ নির্মিত হয়েছে অস্কারজয়ী হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর অফিসিয়াল রিমেক হিসেব। সেই সিনেমার সঙ্গে এই সিনেমার কিছু দৃশ্যের সমন্বয় ঘটিয়ে একটি ভিডিও আপলোড করেছে ‘দ্য অ্যাকাডেমি’। ক্যাপশনে দুটি সিনেমার প্রাথমিক বর্ণনা দেওয়া হয়েছে।

১৯৯৪ সালে অস্কারে ১৩টি বিভাগে মনোনীত হয়েছিল ‘ফরেস্ট গাম্প’। জিতে নিয়েছিল সেরা অভিনেতা, সেরা পরিচালনা, সেরা এডিটিং, সেরা ভিজ্যুয়াল এফেক্টস, সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে ও সেরা চলচ্চিত্রের পুরস্কার।

রিমেক হলেও ‘লাল সিং চাড্ডা’র গল্পটা সাজানো হয়েছে ভারতীয় প্রেক্ষাপটে। এটি নির্মাণ করেছেন অদ্বৈত চন্দন। এতে আমির খানের সঙ্গে অভিনয় করেছেন কারিনা কাপুর, নাগা চৈতন্য প্রমুখ।

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা