মুখ খুললেন মাহিয়া মাহি
সরকারি অনুদানে নির্মিত ‘আশীর্বাদ’ সিনেমার প্রযোজক জেনিফার ফেরদৌস নায়িকা মাহিয়া মাহির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন। গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সিনেমাটির দুই প্রধান অভিনয় শিল্পী মাহি বা রোশানের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। সিনেমার প্রচারণায় অংশ না নেওয়ায় ক্ষুব্ধ জেনিফার। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন মাহি। তিনি বলেন, সিনেমার মুক্তির বিষয়ে তাকে কোনো তথ্যই জানানো হয়নি।
মাহির বলেন, একটা সিনেমা শুধু প্রযোজকের একার না। এটা আমাদেরও। ‘আশীর্বাদ’ সরকারি অনুদানের সিনেমা। তাই আমরা শিল্পীরা অনেক কম পারিশ্রমিক নিয়েছি। কিন্তু সেই তুলনায় সম্মান পাইনি। সিনেমাটি ঘিরে আমার অনেক স্বপ্ন ছিল। কিন্তু প্রযোজকের অপেশাদার আচরণের কারণে সব স্বপ্ন নষ্ট হয়ে গেছে।
তিনি বলেন, একটি সিনেমা আমার সন্তানের মতো, অথচ আমার চোখের সামনে সেই সন্তানটি মারা যাচ্ছে; বিষয়টি আমাদেরও তো খারাপ লাগে। ‘আশীর্বাদ’ সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক।
প্রীতি / প্রীতি
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার