ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে পটুয়াখালী প্রেসক্লাবেরর মানব বন্ধন


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ১৩-৮-২০২২ বিকাল ৫:৩২
দৈনিক যুগান্তর পএিকার ষ্টাফ রিপোর্টার বিলাস দাসের উপর চিন্হিত শিবির কর্মী জহিরুল ইসলাম এবং তার সহযোগীদের হামলার প্রতিবাদে ও তাদের দ্রুত গ্রেফতারসহ বিচারের দাবিতে পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যেগে মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে। 
প্রেসক্লাব সাধারন সম্পাদক মুজাহিদ প্রিন্সের সঞ্চালনায় বেলা সাড়ে এগারোটায় পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত ঘন্টাব্যাপী মানব বন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সুলতান আহমদ মৃধা, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোঃ মোতালেব মোল্লা, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, জেলা সাংবাদিক ইউনিয়নের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি স্বপন ব্যানার্জী, নারী উদ্দোক্তা মাহফুজা ইসলাম, সুজনের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেন তালুকদার, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. সঞ্জয় কুমার খাসকেল, বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ইরান, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সাদ্দাম, দুমকি উপজেলার যুগান্তর প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। 
এছাড়াও মানব বন্ধনে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। 
মানব বন্ধন থেকে এই ন্যাক্কার জনক ঘটনার তিব্র নিন্দা জানানোসহ শিবিরের প্রেতাত্মাদের প্রতিহত করতে দোষীদের গ্রেফতার ও দ্রুত শাস্তির দাবি জানানো হয়।
প্রসঙ্গত, গত ৯ আগষ্ট বিকেলে পেশাগত দায়িত্ব পালনকালে শহরের কলাতলা এলাকায় বিলাস দাসের উপর অতর্কিত হামলা চালায় শিবির কর্মীরা।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান