ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

মেসেঞ্জারে আসছে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সুবিধা


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৪-৮-২০২২ দুপুর ১:৮

মেটার জনপ্রিয় সাইট ফেসবুকের চ্যাটিং প্ল্যাটফর্ম মেসেঞ্জার। বিশ্বের সব দেশেই আছে এর ব্যবহারকারী। তাই ব্যবহারকারীদের চ্যাট সুরক্ষিত রাখতে নানান ফিচার আনছে সাইটটি। এবার মেসেজের সবচেয়ে বেশি সুরক্ষা নিশ্চিতকারী ফিচার আনতে চলেছে মেটা। মেসেঞ্জারে দীর্ঘ প্রতীক্ষিত ডিফল্ট এন্ড-টু-এন্ড এনক্রিপশনের পরীক্ষা শুরু করেছে মেটা। মেটার জনপ্রিয় অন্য আরেকটি সাইট হোয়াটসঅ্যাপে যা আছে বহুদিন ধরেই। এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে কোন মেসেজ পাঠালে তা যে ব্যক্তিকে মেসেজ পাঠানো হয়েছে এবং যিনি পাঠিয়েছেন তারা ছাড়া তৃতীয় কেউ দেখতে পারবেন না।

সম্প্রতি মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে অল্প কিছু ব্যবহাকারীকে পরীক্ষামূলকভাবে এই ফিচার পাঠানো হয়েছে। বর্তমানে এন্ড-টু-এন্ড এনক্রিপশন একটি অপশন হিসেবে আছে। নিরাপত্তা সচেতন অল্প কিছু ব্যক্তি এর ব্যবহার করছে। এই প্ল্যাটফর্মটি বিশ্বব্যাপী বিলিয়নেরও বেশি লোক ব্যবহার করছে। তবে অপরাধ শনাক্তে এটি আবার নেতিবাচক ভূমিকা রাখবে।

হোয়াটসঅ্যাপে এটি বাই ডিফল্ট হিসেবে রয়েছে। তবে ইনস্টাগ্রামে আছে পরীক্ষামূলক পর্যায়ে। মেসেঞ্জারেও চালু আছে ডিজঅ্যাপেয়ারিং মেসেজ ফিচার। ধারণা করা হচ্ছে আগামী বছর মেসেঞ্জারের কল ও চ্যাটিংয়ে ফিচারটি চালু হবে। শুধু এন্ড-টু-এন্ড এনক্রিপ্টই নয়, আরও বেশ কয়েকটি ফিচার মেজেঞ্জারের জন্য পরীক্ষা-নিরীক্ষা করছে বলে জানা যায়।

যদিও হ্যাকিংয়ের ঘটনা মেসেঞ্জার বা ফেসবুকে নত্ন কিছু নয়। এরপর আবার টিকটকের জনপ্রিয়তার কারণে গ্রাহক হারিয়েছে ফেসবুক। এ কারণে বিভিন্ন ফিচার ও সুবিধা দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করার চেষ্টা করছে মেটা।

সূত্র: এনডিটিভি গ্যাজেট

প্রীতি / প্রীতি

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন

এআইয়ের পরামর্শ মেনে ২৪ ঘণ্টায় ২৫ একর ফসল নষ্ট চীনা কৃষকের

এক বছর বিনামূল্যে গুগল এআই প্লাস, সুবিধা পাবেন বাংলাদেশের শিক্ষার্থীরাও

ফোনের ব্যাটারি কী কারণে বিস্ফোরিত হতে পারে, নিরাপদ থাকতে যা করবেন

জিটিএ সিক্সের ফুটেজ ফাঁস, চাপে পড়ল রকস্টার গেমস

অপছন্দের পোস্টই বেশি দেখেন কেন?

জি-মেইলের স্টোরেজ ফুল? জেনে নিন খালি করার সহজ উপায়

চীনে বাজার থেকে গাড়ি তুলে নিচ্ছে টেসলাসহ ১১ প্রতিষ্ঠান, কারণ কী?

উসাইন বোল্টের সর্বোচ্চ গতির রেকর্ড ভাঙল চীনা রোবট ‘সুপারম্যান’

মোবাইল খোয়া গেলেও বাড়তি নিরাপত্তা দিতে পারে ই-সিম?

এআই’র কারণে চাকরি হারালো শতাধিক কর্মী