করনের দুই সিনেমায় সারা
বলিউড অভিনেত্রী সারা আলী খান। নির্মাতা করন জোহরের দুইটি সিনেমায় দেখা যাবে তাকে। কিছুদিন আগে ‘কফি উইথ করন’ টক শো-তে হাজির হয়েছিলেন সারা। এই সময় তার সঙ্গে সিনেমা নির্মাণের বিষয়টি জানিয়েছিলেন অনুষ্ঠানের সঞ্চালক করন। তবে সেই সময় বিস্তারিত কিছু জানাননি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন এই নির্মাতা।
করন জোহর বলেন, ‘সারা আমার চমৎকার একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছে। এটি আমি প্রযোজনা করছি। সিনেমাটি অ্যামাজন প্রাইমের জন্য তৈরি হচ্ছে। আমি খুবই উচ্ছ্বসিত। আমাদের আরো একটি সিনেমায় সে অভিনয় করছে। সেটির জন্য আমি অধির আগ্রহে অপেক্ষা করছি।’
সম্প্রতি সারার ২৭ বছর পূর্ণ হয়েছে। বর্তমানে নিউ ইয়র্কে ছুটি কাটাচ্ছেন তিনি। সেখানেই বন্ধুদের সঙ্গে এবারের জন্মদিন পালন করেছেন সারা। কাজের দিক থেকে করনের দুই সিনেমা ছাড়াও লক্ষ্মণ উতেকারের নাম ঠিক না হওয়ায় একটি সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে। এতে তার সঙ্গে থাকবেন ভিকি কৌশল। পাশাপাশি বিক্রান্ত ম্যাসির সঙ্গে ‘গ্যাসলাইট’ সিনেমায় অভিনয় করছেন সারা।
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা