ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর দুমকিতে অধ্যক্ষ আহসানুলের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ১৪-৮-২০২২ দুপুর ৪:১৬
পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া আজিজ আহম্মেদ কলেজের অধ্যক্ষ আহসানুল হকের দ্রুত অপসারণ দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার (১৪ আগস্ট) সকালে উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস বাজারের কলেজ গেট সড়কে শতাধিক শিক্ষার্থী প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।  
 
জানা যায়, দুর্নীতি ও নারী কেলেংকারির অভিযোগ এবং শিক্ষিকার সাথে অনৈতিক সম্পর্কের একটি অডিও কলরেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন।
 
এ সময় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- একাদশ শ্রেণির তাজবি, সানিয়া আক্তার, সানাউল, দ্বিতীয় বর্ষের বেলাল হোসেন এবং বিথী আক্তার। 
 
শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, জাল-জালিয়াতি, সীমাহীন অনিয়ম-দুর্নীতি ও সহকর্মী এক কলেজ শিক্ষিকার সাথে পরকীয়া ও সাম্প্রতিক কলরেকর্ড ভাইরাল হওয়ায় অভিযুক্ত অধ্যক্ষ আহসানুল হকের দ্রুত অপসারণ দাবি করছি। যতক্ষণ তাকে অপসারণ করা না হবে, ততক্ষণ পর্যন্ত ক্লাস বর্জন ও কঠিন কর্মসূচির ঘোষণা দেন তারা।
 
উল্লেখ্য, কলেজ অধ্যক্ষ আহসানুল হকের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতি, কলেজের অর্থ আত্মসাৎ, সহকর্মী এক শিক্ষিকার সাথে পরকীয়াসহ নারী কেলেংকারির একাধিক অভিযোগ রয়েছে। অতিসম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের এক শিক্ষিকার সাথে অনৈতিক সম্পর্কের একটি অডিও কলরেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নসহ শিক্ষার্থীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এছাড়াও অভিভাবক ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত অধ্যক্ষ আহসানুল হকের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান