মিশার মন্তব্যে অনন্তের ক্ষোভ
অনন্ত জলিলের শত কোটি টাকা দিয়ে নির্মিত ‘দিন : দ্য ডে’ ফিল্ম ইন্ডাস্ট্রির তো কোনও লাভ হয়নি; ঢাকাই সিনেমার শীর্ষ খল অভিনেতা মিশা সওদাগরের এমন মন্তব্যের প্রতিক্রিয়া দেখিয়েছেন অনন্ত জলিল। অনন্ত জলিল প্রশ্ন রেখেছেন, ‘মিশা সওদাগর একজন পুরোনো আর্টিস্ট। তিনি যেটা ভেবেছেন, সেটা বলেছেন। তিনি প্রযোজকও না, ক্রিয়েটিভ পার্সনও না। তাঁর দ্বারা সিনেমার উন্নতি হয় না।
যাঁর কোনও ধরনের ইনভেস্টমেন্ট নেই, যাঁর নতুন ক্রিয়েটিভিটি নেই, তাঁর দ্বারা চলচ্চিত্রের উন্নতি হবে কীভাবে?’ গত শনিবার সন্ধ্যায় রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে গিয়ে এমন মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার আলোচিত এই প্রযোজক ও নায়ক। অনন্ত জলিল দাবি করেছেন, দেশের সিনেমার ডিজিটাল যাত্রা তিনিই শুরু করেছেন। দেশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেকনিক্যাল দিক থেকে শুরু করে অনেক কিছুই তিনি দেখিয়েছেন।
এর আগে সাক্ষাৎকারে মিশা সওদাগর অনন্ত জলিলকে উদ্দেশ করে বলেছিলেন, শত কোটি টাকা দিয়ে একটি সিনেমা না বানিয়ে এই অর্থে বছরে কমপক্ষে অর্ধশত সিনেমা নির্মাণ করলে ফিল্ম ইন্ডাস্ট্রির চেহারা পাল্টে যেতে বাধ্য। এতে অনন্ত জলিল ‘কালচারাল ইমপর্টেন্ট পারসন’ এবং চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি হয়ে উঠতে পারবেন।
প্রীতি / প্রীতি
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার