সাপাহারে পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
নওগাঁর সাপাহারে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর (১০) মৃত্যু হয়েছে। রোববার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, বাড়িতে বাবা-মা না থাকায় আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে গোসল করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায় ওমর আলী। তার মা বাড়িতে ফিরে এসে দেখেন ছেলে ঘরে নেই। মা ধারণা করেন ছেলে হয়তো স্কুলে গেছে। এই ভেবে নিশ্চিন্তে থাকেন তার মা।
অপরদিকে দুপুর ১২টার দিকে ওই পুকুরে একই গ্রামের তরিকুল মেম্বারের ছেলে জাহিদ গোসল করতে পানিতে নামলে তার পায়ে কিছু একটা বাঁধে। সে পানিতে ডুব দিয়ে দেখতে পায় একটি লাশ পানির নিচে ডুবে আছে। এতে জাহিদ ভয় পেয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করে। তার চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে আসেন এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই পুকুরের পানির গভীর হতে ওমর আলীর মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
ওমর আলী ওই গ্রামের জামাল হোসেনের ছেলে। সে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
এমএসএম / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা
পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি
Link Copied