ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

তাইওয়ানের আকাশে চীনের ১১ যুদ্ধবিমানের অনুপ্রবেশ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৫-৮-২০২২ সকাল ৯:৩৩

ফের তাইওয়ানের আকাশসীমায় অনুপ্রবেশ করেছে চীনের যুদ্ধবিমান। এবার চীনের ১১টি যুদ্ধবিমান তাইওয়ানে অনুপ্রবেশ করেছে বলে জানা গেছে। এ বছর বেশ কয়েকবার তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করে চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশ ঘটেছে।

রোববার ১১টি চীনা সামরিক বিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে বা তাইওয়ানের বিমান প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করেছে বলে জানানো হয়। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেইজিং চীনা-দাবীকৃত দ্বীপের কাছাকাছি সামরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

চীন তাইওয়ানের আশপাশে সামরিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। যদিও গত সপ্তাহের তুলনায় এবারের তৎপরতা বেশ ছোট পরিসরেই হয়েছে।

এর আগে গত মে মাসে তাইওয়ানের আকাশে চীনের ৩০টি যুদ্ধবিমান অনুপ্রবেশ করে। তাইওয়ানের পক্ষ থেকে সে সময় জানানো হয়েছে যে, তাদের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীনের এসব যুদ্ধবিমানকে সতর্ক করতে তারাও যুদ্ধবিমান মোতায়েন করেছে। গত জানুয়ারির পর এটাই ছিল চীনের সর্বোচ্চ সংখ্যক যুদ্ধবিমান অনুপ্রবেশের ঘটনা।

তবে এভাবে চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশকে বেইজিংয়ের পক্ষ থেকে সামরিক মহড়ার অংশ হিসেবে উল্লেখ করা হচ্ছে। কিন্তু চীনের এমন কর্মকাণ্ডে তাইওয়ানে ক্ষোভ বাড়ছেই।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভ বা নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি যদি তাইওয়ান সফরকে কেন্দ্র করে নতুন করে চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা শুরু হয়। তার সফরের সময় তাইওয়ানের চারপাশে নজিরবিহীন সামরিক মহড়া শুরু করে চীন। এমনকি তাইওয়ানের আশপাশে একাধিক ক্ষেপণাস্ত্রও ছুড়েছে বেইজিং। এর আগে ১৯৯৬ সালে শেষবার তাইওয়ানের আশপাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল চীন।

জামান / জামান

সিরিয়ায় ইসরায়েলের হামলার পর বলল তুরস্ক— আমরা নেতানিয়াহুর ফাঁদে পা দেব না

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশকেও কঠোর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

নভেম্বরে কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

ভেনেজুয়েলার অর্ধেকের বেশি তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’

ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট