ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

মধ্য এশিয়ার সবচেয়ে বড় মসজিদ উদ্বোধন


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৫-৮-২০২২ সকাল ৯:৪৪

কাজাখস্তানে মধ্য এশিয়ার সবচেয়ে বড় মসজিদ উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার (১২ আগস্ট) রাজধানী নূর-সুলতানের এ মসজিদটি দেশটির সাবেক রাষ্ট্রপতি রসুলতান নাজারবায়েভের উপস্থিতিতে খুলে দেয়া হয়।

উদ্বোধনকালে নাজারবায়েভ বলেন, এই পবিত্র দিনে আমরা কাজাখের রাজধানীতে সুন্দর মসজিদটি খুলে দিয়েছি। মসজিদটি শুধু রাজধানীর জন্যই নয়, সব মানুষের জন্য এবং মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ। আমি আল্লাহকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আমি এই মসজিদটির নির্মাণ শুরু করেছিলাম।

কাজাখস্তানে সংবাদ সংস্থা কাজইনফরমের খবরে বলা হয়, এটি বিশ্বের ১০টি বৃহত্তম মসজিদের মধ্যে একটি, যেটিতে ২ লাখ ৩৫ হাজার মানুষের একসঙ্গে নামাজ আদায় করার সুযোগ রয়েছে।

মসজিদটি নির্মাণ করা হয়েছে ১০ হেক্টর জায়গার ওপর, যার মধ্যে ভবনটি ৬৮ হাজার ৬২ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত। মসজিদটির প্রধান গম্বুজের উচ্চতা প্রায় ৯০ মিটার এবং এর ব্যাস ৬২ মিটার। চারকোণায় থাকা চারটি মিনারের উচ্চতা ১৩০ মিটার।

প্রায় তিন বছর আগে মসজিদটির নির্মাণকাজ শুরু হয়। মসজিদটির প্রথম ও দ্বিতীয় তলায় শ্রেণিকক্ষ, একটি কনফারেন্স হল, একটি টিভি স্টুডিওসহ অন্যান্য সুবিধা রয়েছে।

জামান / জামান

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি