ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

রাতের আঁধারে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, সিরিয়ার ৩ সেনা নিহত


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৫-৮-২০২২ সকাল ৯:৫৩

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার ৩ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। সিরিয়ায় ‘একাধিক’ ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় সিরীয় সৈন্যদের হতাহতের এই ঘটনা ঘটে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ৮টা ৫০ মিনিটে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার এই ঘটনা ঘটে। রাজধানী দামেস্কের নিকটবর্তী গ্রামাঞ্চলে এবং উপকূলীয় প্রদেশ টারটাউসের বেশ ‘কিছু লক্ষ্যবস্তুর’ ওপর এই হামলা হয়।

অবশ্য মধ্যপ্রাচ্যের এই দেশটির নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সানা জানিয়েছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ‘আগ্রাসন’ মোকাবিলা করেছে এবং কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

বার্তাসংস্থাটি আরও জানিয়েছে, আগ্রাসনের ফলে তিন সৈন্যের মৃত্যু হয়েছে। এছাড়া আরও তিনজন আহত হয়েছেন।’

আলজাজিরা বলছে, লেবাননে রাজধানী বৈরুতের দক্ষিণ-পূর্ব দিক থেকে দামেস্কে এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে টারটাউসে হামলা করা হয় ভূমধ্যসাগর থেকে। মৃত্যু ছাড়াও, হামলার কারণে কিছু বস্তুগত ক্ষতি হয়েছে বলে সামরিক সূত্রটি সানাকে জানিয়েছে।

অবশ্য সিরিয়ায় এই হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

মূলত ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এই দেশটির অভ্যন্তরে শত শত বিমান হামলা চালিয়েছে। সরকারি অবস্থানের পাশাপাশি মিত্র ইরান-সমর্থিত বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

ইসরায়েল অবশ্য খুব কমই সিরিয়ায় এই ধরনের অভিযানের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করে থাকে।

যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস রোববারের এই হামলার বিষয়ে জানিয়েছে, টারটাউস প্রদেশে একটি বিমান প্রতিরক্ষা ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে। ওই ঘাঁটিতে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে।

জামান / জামান

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি