নতুন পরিচয়ে আসছেন অঙ্কুশ হাজরা
আজ সোমবার (১৫ আগস্ট) বড় ঘোষণা করতে চলেছেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। গেল শনিবার অভিনেতা নেটমাধ্যমে লেখেন, ‘শুধু বড় নয়, বিশেষ খবর আসতে চলেছে। যা ভক্তদের ছাড়া সম্ভব হত না।’ তারপর থেকে সবার মনে একটাই প্রশ্ন, তাহলে কি নতুন ছবি?
ভারতীয় সংবাদ মাধ্যমের খবর বলছে, না, ব্যাপারটা একেবারেই তা নয়। এবার প্রযোজকের ভূমিকায় আসছেন অভিনেতা। আসতে চলেছে অঙ্কুশের নতুন প্রোডাকশন। সংস্থার নাম ‘অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স’। প্রথম ছবির নামও নাকি ঠিক করে ফেলেছেন। ছবির নাম ‘মির্জা’। পরিচালক সুমিত-শাহিল।
শোনা যাচ্ছে, এই ছবিতে পুরোপুরি অ্যাকশন অবতারে নায়ক অঙ্কুশকে দেখবে দর্শক। সব ঠিক থাকলে সেপ্টেম্বরেই হবে ছবির টিজারের শুটিং। তবে এই প্রথম অঙ্কুশ নয়। নায়কদের প্রযোজক হয়ে ওঠার সাক্ষী অনেক বারই থেকেছে টলিউড।
একদিকে জিৎ, অন্য দিকে দেব- দাপিয়ে তৈরি করে যাচ্ছেন একের পর এক ছবি। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছেন অঙ্কুশও। ১২ বছরের ক্যারিয়ারে পেয়েছেন বিপুল ভালোবাসা। এবার প্রযোজক অঙ্কুশকে দর্শক ঠিক কত নম্বর দেন, এখন তা-ই দেখার।
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা