ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

‘লাইগার’ সিনেমায় কার কত পারিশ্রমিক?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫-৮-২০২২ দুপুর ১:২৪

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডা। ‘লাইগার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে তার। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন অনন্যা পাণ্ডে। আগামী ২৫ আগস্ট মুক্তি পাবে ‘লাইগার’। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন এই তারকা জুটি। কিন্তু বহুল আলোচিত এ সিনেমায় কত পারিশ্রমিক নিয়েছেন বিজয়-অনন্যা? এ নিয়েও চলছে নানা আলোচনা।

টলিউড ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ‘লাইগার’ সিনেমার জন্য বিজয় দেবরকোন্ডা ৩৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪১ কোটি ৭৫ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন। অন্যদিকে অনন্যা পাণ্ডে নিয়েছেন ৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৫৭ লাখ টাকার বেশি)। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন বক্সিং তারকা মাইক টাইসন। তবে তার পারিশ্রমিকের বিষয়ে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, সিনেমাটির জন্য মোটা অঙ্কের অর্থ নিয়েছেন তিনি।

সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ‘বাহুবলি’খ্যাত রামায়্যা কৃষ্ণান, রনিত রায়। তারা দুজনেই ১ কোটি রুপি করে পারিশ্রমিক নিয়েছেন বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে। স্পোর্টস-অ্যাকশন ঘরানার ‘লাইগার’ পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন পুরী জগন্নাথ। হিন্দির পাশাপাশি তেলেগু ভাষায় সিনেমাটির শুটিং হয়েছে। তা ছাড়াও তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষায় ডাবিং করে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা