ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সাপাহারে জাতীয় শোক দিবস পালন


সাপাহার  প্রতিনিধি photo সাপাহার প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৮-২০২২ দুপুর ৩:৬
 যথাযোগ্য মর্যাদায়  নওগাঁর সাপাহারে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়।
 
এ সময় উপজেলা প্রশাসন, বাংলাদেশ আ’লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সাপাহার প্রেসক্লাব, মোটর শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। পুষ্পস্তবক অর্পণ শেষে শাহাদাতবরণকারী সকলের উদ্দেশ্যে দোয়া-মোনাজাত করা হয়।
 
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।
 
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকির সঞ্চালনায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহাজান হোসেন মণ্ডল, সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন, কৃষি অফিসার শাপলা খাতুন, থানার তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান, বাংলাদেশ আ’লীগ সাপাহার উপজেলা শাখার সভাপতি শামসুল আলম শাহ্ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, বিশিষ্ট সমাজসেবক নুরল হক মাস্টারসহ আরো অনেকে। এ সময় উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

এমএসএম / জামান

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি