শরীফুল রাজকে নিয়ে এত গর্বিত কেন শবনম ফারিয়া?
ঢালিউডের উঠতি তারকা শরীফুল ইসলাম রাজ। ‘গুণিন’, ‘পরাণ’ এবং ‘হাওয়া’র মতো ধারাবাহিক সফল তিন সিনেমার গুরুত্বপূর্ণ অংশ তিনি। অভিনয় দিয়ে রাজ নজর কেড়েছেন সকল শ্রেণির দর্শকের। তার প্রশংসায় পঞ্চমুখ পরিচালক-প্রযোজকরাও। সেই রাজকে নিয়েই ভীষণ গর্বিত ছোটপর্দার তারকা শবনম ফারিয়া।
এই অভিনেত্রীর মনও কি অভিনয় দিয়ে জয় করেছেন রাজ? অনেকটা তাই। তবে রাজকে নিয়ে শবনম ফারিয়া আরও বেশি গর্বিত সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করে চিত্রনায়িকা পরীমনিকে স্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য, তার সন্তানের বাবা হওয়ার জন্য। রাজ-পরীর একটি ছবি ফেসবুকে পোস্ট করে সেই গর্বের কথাই তুলে ধরেছেন ফারিয়া।
শরীফুল রাজকে ‘ভাই’ সম্মোধন করে এই অভিনেত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘সাবাশ আমার ভাই রাজ! সবাই তোমার মতো সাহসী না। তোমাকে নিয়ে অনেক বেশি গর্বিত। যখন দেখি সবাই ‘পরাণ’ ও ‘হাওয়া’য় তোমার অবিশ্বাস্য অভিনয়ের জন্য প্রশংসা করছে, তখন আমার কেমন লাগে তা বোঝানোর ভাষা নেই!’
রাজ ও পরীমনির সন্তানের জন্য ভালোবাসা জানিয়ে ফারিয়া আরও লিখেছেন, ‘যাইহোক, অভিনন্দন পিতা-মাতাকে। রাজ্য’র জন্য দোয়া ও ভালোবাসা।’
গত ১০ আগস্ট রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পরীমনি। এই অভিনেত্রী তার ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য। স্বামী রাজের নামের সঙ্গে মিলিয়ে ছেলের নাম রাজ্য রেখেছেন পরীমনি।
গত বছরের ১৭ অক্টোবর অভিনেতা শরীফুল রাজকে গোপনে বিয়ে করেন আলোচিত-সমালোচিত এই অভিনেত্রী। সেই খবর নায়িকা প্রকাশ করেন চলতি বছরের ১০ জানুয়ারি। সেদিন এক ফেসবুক পোস্টে পরীমনি এও জানান, তিনি রাজের সন্তানের মা হতে চলেছেন। তারপর থেকেই শুরু হয় অপেক্ষা। ১০ আগস্ট শেষ হয় সেই অপেক্ষা।
গত বছরের সেপ্টেম্বরে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ ছবিতে প্রথমবার জুটি বেঁধে কাজ করেন পরীমনি ও শরীফুল রাজ। সেখান থেকেই তারা সম্পর্কে জড়ান বলে পরীমনি জানান। নায়িকা এও জানান, মাত্র এক সপ্তাহের পরিচয়ে তিনি মনে করেন, রাজের সঙ্গে সারাটা জীবন কাটানো যায়। ১৯ অক্টোবর তাদের বিয়ে হয়েছিল রাজদের আফতাবনগরের বাসায়।
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা