ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে জাতীয় শোক দিবস পালিত


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১৫-৮-২০২২ দুপুর ৪:২২
যথাযোগ্য মর্যাদায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। 
 
রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত বসাকের সঞ্চালনায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন- সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজীত সাহা, সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সইদুল হক, পৌর মেয়র আলহাজ মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল, পৌর আ'লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ও উপজেলার সকল সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ অনেকে।
 
এ সময় উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

এমএসএম / জামান

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত

সাভা‌রে জমি দখলের অভিযোগ, কথা বলতে গে‌লে দেয় প্রাণনাশের হুমকি

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ

জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার