দুর্গাপুরে উপজেলা যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোনার দুর্গাপুরে আওয়ামী যুবলীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) দুপুরে নানা আয়াজনে সর্বস্তরের অংশগ্রহণে এ শোক দিবস পালিত হয়।
এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও এক র্যালি শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুবলীগের সভাপতি মো. আব্দুল হান্নাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার।
অন্যদের মধ্যে আলোচনা করেন- বৃহত্তর ময়মনসিংহের আইনজীবী সাংবাদিক ফোরামের সভাপতি এড. প্রবীর মজুমদার চন্দন , উপজেলা আওয়ামীলীগের সহ:সভাপতি আলী আসগর, আওয়ামীলীগের নেতা বিপ্লব মজুমদার, থানা ওসি শিবিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম,আলম সরকার প্রমুখ।
আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন