ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় শোক দিবসে বিজিবির যৌথ উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে চিকিৎসা


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৫-৮-২০২২ বিকাল ৬:১৩

নওগাঁর ১৪ ও ১৬ বিজিবির যৌথ উদ্যোগে জাতীয় শোক দিবসে বিনামূল্যে বিভিন্ন রোগে আক্রান্তদের চিকিৎসা সেবা, বিভিন্ন প্যাথলজিকেল পরিক্ষা ও ওষুধ বিতরণ করা হয়। সোমবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় ধামইরহাট উপজেলার শেষ সীমান্ত পাগলা দেওয়ান ক্যাম্পের অদূরে জগদীশপুর মাদারচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ শতাধিক রোগীকে চিকিৎসা ও সেবা প্রদান করেন ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আবু মাসউদ আনছারী।

এ সময় স্বাস্থ্য সহকারী ও মিডওয়াইফগণও সহযোগিতা করেন। রোগীদের বিভিন্ন বিষয়ে কুশলাদি বিনিময় ও নিজ হাতে ঔষধ বিতরণ করেন ১৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. হামিদ উদ্দিন পিএসসি।

এ সময় উপ-অধিনায়ক মেজর শামসুজ্জামান মো. আরিফুল ইসলাম, সহকারী পরিচারক মো. সেলিম রেজা, সুবেদার মেজর মো. ইদ্রিস আলী, কোরিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মাহবুবুর রহমান, পাগলা দেওয়ান ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার জয়নাল আবেদিন, ১৪ বিজিবি’র নায়েক সুবেদার তপন কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু