করোনায় বিশ্বে এক দিনে ১০৮৪ জনের মৃত্যু, শনাক্ত ৪ লাখ ৩৭ হাজার
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১ হাজার ৮৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ৫৬ হাজার ৪৮৭ জনে। নতুন করে ৪ লাখ ৩৭ হাজার ৮০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৫৯ কোটি ৫৯ লাখ ৪৭ হাজার ৯৭৪ জনে।
এক দিনে করোনা থেকে সেরে উঠেছেন ৯ লাখ ১৩ হাজার ৩১৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৬ কোটি ৯৮ লাখ ৬৬ হাজার ৩৫৮ জন। মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
একদিনে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে জাপান ও ব্রাজিলে ১৫৫ জন করে। দৈনিক সংক্রমণের তালিকাতেও শীর্ষে জাপান। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৯৭২ জনের। পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১ কোটি ৫৪ লাখ ৪৫ হাজার ২৭৯ জন এবং মারা গেছেন ৩৫ হাজার ১৫৬ জন।
১৫৫ জনের মৃত্যুর পাশাপাশি একদিনে ব্রাজিলে করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৫৯৬ জনের। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৪১ লাখ ৭১ হাজার ৬৪৪ জনে। এছাড়া দেশটিতে মোট ৬ লাখ ৮১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৫৬৫ জন সংক্রমিত এবং ১১২ জন মারা গেছেন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৯ কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ২২ জন এবং মারা গেছেন ১০ লাখ ৬২ হাজার ৭৭০ জন।
একদিনে ইরানে সংক্রমিত ৭ হাজার ৩৪৮ জন এবং মারা গেছেন ৭১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৭৪ লাখ ৮২ হাজার ৫২১ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪৩ হাজার ১৫ জনের।
ব্রাজিলকে টপকে শনাক্তের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে আসা ফ্রান্সে ২৪ ঘণ্টায় সংক্রমিত ৪ হাজার ৫৬৪ জন। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪২ লাখ ৩৪ হাজার ৫ জন সংক্রমিত এবং মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ১২৯ জন।
রাশিয়ায় ২৪ ঘণ্টায় সংক্রমিত ২৫ হাজার ২৭৩ জন এবং মারা গেছেন ৫৩ জন। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ১ কোটি ৮৯ লাখ ৭ হাজার ২৩১ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮৩ হাজার ১৭৮ জন।
বিশ্বে অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় ইতালিতে সংক্রমিত ৯ হাজার ৮৯৩ এবং মারা গেছেন ৪২ জন; অস্ট্রেলিয়ায় সংক্রমিত ১৪ হাজার ৫৪৩ জন এবং মারা গেছেন ২৭ জন; দক্ষিণ কোরিয়ায় সংক্রমিত ৬২ হাজার ৭৮ জন এবং মারা গেছেন ৫০ জন; মেক্সিকোতে সংক্রমিত ১৯ হাজার ৬৮ জন এবং মারা গেছেন ৮ জন; তাইওয়ানে সংক্রমিত ১৫ হাজার ৭৯২ জন এবং মারা গেছেন ২২ জন; ফিলপাইনে সংক্রমিত ৬১ হাজার ৭৮ জন এবং মারা গেছেন ৪২ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩১৪ জনে। একই সময়ে নতুন করে ২৫৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৯ হাজার ১২৯ জনে।
জামান / জামান
সিরিয়ায় ইসরায়েলের হামলার পর বলল তুরস্ক— আমরা নেতানিয়াহুর ফাঁদে পা দেব না
ইরানের সঙ্গে ব্যবসা করা দেশকেও কঠোর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের
কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে
নভেম্বরে কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প
ভেনেজুয়েলার অর্ধেকের বেশি তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু
শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত
তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’
ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার
হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা
বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত