ফটিকছড়ির ভূজপুরে প্রবাসীর লাশ উদ্ধার
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার দাঁতমারায় আব্দুস ছালাম (৪৫) নামে এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ জুলাই) সকালে দাঁতমারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় বেতুয়া কাঞ্চনা খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়। আব্দুস ছালাম ওই এলাকার মৃত শেখ আহমদের ছেলে।
জানা গেছে, দুই সন্তানের জনক আব্দুস ছালাম ওমান প্রবাসী। গত দুই মাস আগে তিনি দেশে ছুটিতে আসেন। এরমধ্যে গত বৃহস্পতিবার রাত ১টার দিকে কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে যান। শনিবার সকালে কাঞ্চনা খালে তার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে থানায় খবর দিলে দাঁতমারা তদন্ত কেন্দ্রের পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
এ ব্যাপারে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসহাব উদ্দীন বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। লাশটি পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এ মৃত্যু নিয়ে তার স্ত্রী-সন্তানদের সাথে কথা হয়েছে। কারো কোনো অভিযোগ নেই। ময়নাতদন্ত না করার জন্য পরিবারের পক্ষ থেকে এডিএম কোর্টে আবেদন করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ