ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আসছে দেবের  বাঘাযতীন  


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-৮-২০২২ দুপুর ১১:২

এবার বাঘাযতীন রূপে হাজির হবেন জনপ্রিয় টলিউড অভিনেতা দেব। স্বনামধন্য বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যাকে আমরা সবাই বাঘাযতীন বলে চিনি, তার জীবনের ওপর ভিত্তি করে সিনেমা তৈরি করছেন তিনি। যেখানে মুখ্য ভূমিকায় থাকবেন দেব নিজেই। ভারতের ৭৬তম স্বাধীনতা দিবসের সকালে জীবনের সবচেয়ে অ্যাম্বিশাস ছবি, সবচেয়ে অ্যাম্বিশাস চরিত্র ঘোষণা করেন তিনি।

সোমবার ১৫ (আগস্ট) গতানুগতিক আয়োজন ছাড়াই ইউটিউবে একটি বিশেষ টিজার ভিডিও তৈরি করে ছবির কথা ঘোষণা করেন তিনি। এর আগে চাঁদের পাহাড়, অ্যামাজন অভিযান বা গোলন্দাজের মতো সিনেমায় বেশ ভালোভাবেই বুঝিয়েছেন পিরিয়ড ড্রামায় দেব কতটা পারদর্শী।

শঙ্কর হোক বা নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী, নিজের করে নিয়েছিলেন সেই সমস্ত চরিত্রকে। তার প্রতিফলন ঘটেছিলো বক্স অফিস থেকে পুরস্কারের মঞ্চ পর্যন্ত। আর প্রযোজক দেবকে নিয়ে টলিউড উচ্ছ্বসিত। তাকে ঢালাও দিয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। হবু-গবুতে অভিনয় করার সময় তিনি খুব কাছ থেকে দেবকে দেখেছিলেন।

এ বার ফের একটি পিরিয়ড ড্রামা তৈরি করছেন দেব। আর এ বার পরিচালনার দায়িত্বে থাকছেন অরুণ রায়, যিনি পিরিয়ড ড্রামায় বেশ সিদ্ধহস্ত। এর আগে এগারো, হীরালাল এবং ৮/১২ বিনয় বাদল দীনেশের মতো ছবি উপহার দিয়েছেন। ফলে দেব তার জীবনের সবচেয়ে অ্যাম্বিশাস ছবির ক্ষেত্রে যে কোনো রকম খামতি রাখবেন না তা এক প্রকার পরিষ্কার হয়েই গিয়েছে। ঘোষণার পর থেকে দর্শকদের অপেক্ষা, কবে ছবির প্রথম ঝলকের দেখা মিলবে।

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা