ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

তিশা কি কনক চাঁপার মেয়ে? 


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-৮-২০২২ দুপুর ১১:১৬

একসময়ের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার কনক চাঁপা এবং অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার মধ্যে চেহারাগত বেশ মিল। এমন দাবি স্বয়ং কনক চাঁপার। সে কারণে অনেকে তাকে এবং তিশাকে মা-মেয়ে মনে করেন। এমনিতেও এই দুই তারকার মধ্যে গলায় গলায় ভাব।

কিন্তু সত্যি কি কনক চাঁপা আর তিশা মা-মেয়ে? সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে সেই বিষয়টাই পরিষ্কার করেছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা কনক চাঁপা। সঙ্গে অভিনেত্রী তিশার সঙ্গে তোলা একটি ছবিও পোস্ট করেছেন তিনি।

কনক চাঁপা তার পোস্টে লিখেছেন, ‘তিশা খুবই ভালো একজন অভিনয়শিল্পী এবং আমি তার ভক্ত। আবার তিশাও আমাকে অনেক পছন্দ করে এবং মায়ের মতোই শ্রদ্ধা করে। ছবিটি আমেরিকার ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানের গ্রিনরুমে তোলা।’ আমি মনে মনে ভাবছিলাম তিশার সাথে ছবি তুলি, ঠিক সেই মুহুর্তেই তিশা বলল, মা আসো আমরা ছবি তুলি। সারা পৃথিবীর মানুষ আমাকে তোমার মেয়ে জানে, সেক্ষেত্রে তোমাকে মা ছাড়া আর কি ডাকি বলো?

যাইহোক সত্যি কথা হলো, তিশা আমার কন্যা নয়। আমার চেহারার সাথে তিশার কোথাও কোনো মিল হয়তো আছে, এ জন্যই আপনারা এভাবে ভাবতে ভালোবাসেন। আমার একটাই মেয়ে যার নাম ফারিয়া ইসলাম খান।’ তবে তিশাকে আমি আমার মেয়ের মতোই ভালোবাসি। এবার নিশ্চয়ই আপনাদের ধারণা বদলাবে। ভালো থাকবেন সবাই।

অর্থাৎ, গায়িকা কনক চাঁপা তার পোস্টের মাধ্যমে পরিষ্কার করে দিলেন যে অভিনেত্রী তিশা তার মেয়ে নন, তিনিও তিশার মা নন। তবে তাদের মধ্যে যে মা-মেয়ের মতোই সম্পর্ক, তাও জানাতে ভুললেন না অসংখ্য সুপারহিট গানের গায়িকা কনক চাঁপা।

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা