রোটারী ক্লাব অব শ্রীপুরের নয়া কমিটি গঠন
রোটারী ক্লাব অব শ্রীপুরের ২০২১-২২ রোটাবর্ষের নতুন কার্যকরী কমিটির দায়িত্বকল্পে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন রোটারীয়ান মাফিজুল ইসলাম বুলবুল এবং সচিবের দায়িত্ব গ্রহণ করেন রোটারীয়ান আব্দুল্লাহ আল মামুন। গত বৃহস্পতিবার (১ জুলাই) রাত ৯টায় রোটারী ক্লাব অব শ্রীপুরের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাফিজুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ভার্চুয়াল মিটিং পরিচালনা করেন বিদায়ী প্রেসিডেন্ট এমদাদুল হক।
এ সময় তিনি বলেন, রোটারীর নিয়মানুযায়ী রোটারী ক্লাব অব শ্রীপুরের প্রতি বছরের জুলাই মাসে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ করা হয়। তিনি আরও বলেন আমি বিগত বছরের দায়িত্ব পালনকালীন সময়ে সকল সদস্যদের আন্তরিক সহযোগিতায় অক্লান্ত পরিশ্রমে এবং করোনা মহামারীর এই প্যানডামিক সময়ে সারা বাংলাদেশে ১৩০টি ক্লাবের মধ্যে আমাদের শ্রীপুর ক্লাবের সাইটেশন অর্জন করতে সক্ষম হয়েছি। আমি আশা করছি বর্তমানে যারা দায়িত্ব নিচ্ছেন তারা আরও ভাল কিছু করবেন ইনশাআল্লাহ।
বর্তমান প্রেসিডেন্ট শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারী কলেজের প্রভাষক মাফিজুল ইসলাম বুলবুল বলেন, রোটারী ইন্টারন্যাশনাল’র ভ্রাতৃপ্রতিম সংগঠন রোটারী ক্লাব অব শ্রীপুর। আমি আমার কর্ম জীবনের পাশাপাশি রোটারীর মাধ্যমে সমাজ সেবা মূলক কর্মকান্ডের সাথে জড়িত হয়ে নিজেকে ধণ্য মনে করছি। আমি আশা করছি সবার সহযোগীতা থাকলে চলতি বছরে আমরা সামাজিক অনেক কর্মকান্ডে ব্যাপক ভাবে কাজ করতে পারবো।
নবগঠিত কমিটির সচিব ব্যবসায়ী ও সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন বলেন, রোটারী ইন্টারন্যাশনাল ব্যবসায়িক ও পেশাদার ব্যক্তিদের নিয়ে গড়ে উঠা বিশ্বব্যাপী সেবামূলক সংগঠন। উচ্চস্তরের মানদণ্ড, সমাজসেবা ও আন্তর্জাতিক বোঝাপড়ায় এ সংগঠনের ভুমিকা অপরিসীম। আমি মনে করি প্রত্যেকটি ভালো কাজের জন্যই একটি সুন্দর ও সুস্থ্য ক্লাব বা সংগঠন দরকার। আমি চলতি বছরের সচিব থাকা কালীন সময়ে সকলের সহযোগীতা নিয়ে রোটারী ক্লাব অব শ্রীপুরকে শুধু বাংলাদেশে নয় বরং সারা বিশ্ব্রে কাছে পরিচিতি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
ভার্চুয়াল মিটিং চলাকালীন সময়ে অন্যান্যদের মধ্যে অংশ গ্রহণ করেন রোটারীর ডিসট্রিক লিডার রোটারীয়ান পিনাক আহম্মেদ, রোটারী ক্লাব অব শ্রীপুরের চ্যাটার্স প্রেসিডেন্ট রোটারীয়ান গোলাম রউফ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রিয় কমিটির সদস্য ও সহ সম্পাদক রোটারীয়ান অ্যাডভোকেট হারুন অর রশীদ ফরিদ, প্রভাষক রোটারীয়ান হাবিবুর রহমান, রোটারীয়ান ফিরোজ মিয়া, রোটরীয়ান সাখাওয়াত হোসেন খান, ব্যবসায়ী রোটারীয়া সাইদুল ইসলাম জুয়েল প্রমূখ।
এমএসএম / জামান
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান