ইউটিউবে চালু হচ্ছে অনলাইন স্টোর
বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। টিকটকের কারণে গ্রাহক হারিয়ে বেশ দিশেহারা অবস্থা হয়েছিল প্ল্যাটফর্মটির। তবে ইউটিউব শর্টসের মতো বেশ কিছু ফিচারের কারণে ঘুরে দাঁড়াতে শুরু করেছে ইউটিউব। এবার ভিডিও স্ট্রিমিংয়ের জন্য একটি অনলাইন স্টোর চালুর পরিকল্পনা করছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব। এই পরিকল্পনায় অংশ নিতে বিনোদনভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলতে শুরু করেছে কোম্পানিটি। তবে ইউটিউব আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি এ বিষয়ে।
এ বছর সেপ্টেম্বর-অক্টোবরে এই সুবিধা চালু হতে পারে ইউটিউবে। গত ১৮ মাস ধরে কাজ করে যাচ্ছে প্ল্যাটফর্মটি। এটিকে অভ্যন্তরীণভাবে ‘চ্যানেল স্টোর’ নাম দেওয়া হয়েছে। বর্তমানে বেশির ভাগ গ্রাহক এখন কেবল বা স্যাটেলাইট টিভি ছেড়ে ভিডিও স্ট্রিমিং সেবায় যাচ্ছেন। এই সেবা চালু হলে ইউটিউব, ‘রোকু ইনকর্পোরেটেড’ ও ‘অ্যাপল’-এর মতো প্রতিষ্ঠানের কাতারে যোগ দেবে, যার মাধ্যমে অনেক প্রতিযোগীর ভিড়ে বাজারে নিজের অবস্থান তৈরির চেষ্টা করবে শীর্ষ এই ভিডিও প্ল্যাটফর্ম।
ইউটিউব স্যাটেলাইট টিভি ব্যবহারকারীদের সাবস্ক্রিপশনভিত্তিক ভিডিও স্ট্রিমিং পরিষেবার অধীনে আনার পরিকল্পনা করেছে। এই সেবা চালু হলে ইউটিউব রোকু এবং অ্যাপল এর মতো কোম্পানির তালিকায় যুক্ত হবে। যারা এরই মধ্যে সাবস্ক্রিপশনভিত্তিক ভিডিও স্ট্রিমিং পরিষেবা দিচ্ছে। এতে করে ইউটিউবের গ্রাহকরা আরও বেশি উপকৃত হবেন বলেই ধারণা করা হচ্ছে।
সূত্র: এনটিভি গ্যাজেট
প্রীতি / প্রীতি
বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!
নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক
শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের