ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মিরসরাইয়ের কচুয়া গ্রামে কচু চাষে সাফল্য


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৮-২০২২ দুপুর ২:১৪

কচুর সুখ্যাতির জন্যই চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুই ইউনিয়নে ‘কচুয়া’ নামে দুটি ভিন্ন গ্রাম রয়েছে। ১১নং মঘাদিয়া ও ১৪নং হাইতকান্দি ইউনিয়নের এই দুটি গ্রামে এবারো লতিরাজ কচুসহ বিভিন্ন জাতের কচুর ফলনে সাফল্যে হাসি ফুটেছে কৃষকদের মুখে। আর অনেক গ্রামে কচু আবাদ করে স্বাবলম্বী হয়েছেন শত শত কৃষক।

উপজেলার মঘাদিয়া ইউনিয়নের একটি ও হাইতকান্দি ইউনিয়নের একটি গ্রামের নামই কচুয়া। এই কচুয়া গ্রামের কয়েকশ পরিবার এই শ্রাবণ-ভাদ্র মাসের বর্ষার দিনে ব্যস্ত থাকে শুধু বিশালাকার কচুক্ষেত নিয়ে। গত কয়েক সপ্তাহ ধরে একেক কচু চাষির ক্ষেত থেকে হাজার হাজার কচু তুলে নিচ্ছেন কৃষকরা। কোথাও কোমর পানি, কোথাও হাঁটুর উপরে পানিতে দাঁড়িয়ে জমি থেকে বড় বড় কচু কেটে, উপরের কিছু পাতা ছেঁটে বিশালাকার কচু স্তূপাকারে থেকে চলে যাচ্ছে ৫০-১০০টির আঁটিতে। সেখান থেকে সিএনজি বা ভ্যানে করে মহাসড়কের হাটে। সেখান থেকে পাইকারদের ট্রাকে চড়ে ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন শ্রেণির হোটেল ও রেস্তোরাঁয় যাচ্ছে।

কচুয়া গ্রামের পাশাপাশি উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার অনেক গ্রামে এখন কচু চাষ করছেন কৃষকরা। মিরসরাইয়ের আবাদকৃত কচুর যথেষ্ট সুনাম য়েছে। তাই এখানকার কচু বাজারে বেশ সমাদৃত।

মিরসরাই-মলিয়াইশ রুটের সড়করে পাশে নাজিরপাড়ায় পোদ্দার তালুক গ্রামের আবুল হোসেনের ৩০ শতক জমিতে ৯ হাজার কচুর একাংশ উত্তোলন করছিলেন শ্রমিক জাহাঙ্গীর আলম এবং চান মিয়াসহ অনেকে। বৃদ্ধ চান মিয়া বলেন, প্রতিটি কচু পাইকারি ৩০-৪০ টাকা করে বিক্রি হচ্ছে। এবার মোট কচু বিক্রি হবে দুই-তিন লাখ টাকার মতো। তবে অর্ধেক চলে যাবে চাষাবাদ, শ্রমিক ও যাতায়াত ব্যয়ে।

কচু পরিষ্কারে ব্যস্ত হোসাইন মিয়া বলেন, এখন শুধু এই গ্রামে নয়, আশপাশের সব গ্রামেই অনেক জাগয়ায় কচুর চাষ হচ্ছে। প্রতিদিন দিনভর কচু পরিষ্কার করে বেঁধে নিয়ে সবাই পরদিন সকালে হাটে নিয়ে যান পাইকারদের কাছে।

 এ বিষয়ে উপজেলা কৃষি সুপারভাইজার কাজী নুর আলম জানান, মিরসরাইয়ের অনেক এলাকা বর্ষাকালে কচু চাষের যথেষ্ট উপযোগী। এবার মিরসরাইয়ে প্রায় ১৫০ একর জমিতে কচু আবাদ হয়েছে। ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে দেশি কচুর পাশাপাশি আমরা লতিরাজ নামে একটি কচু কৃষকদের ফলনের পরামর্শ দিয়েছি, যার সুফল এখন সংযোজন হচ্ছে। তবে উপজেলার মঘাদিয়া কচুয়া গ্রামে বেশি কচু আবাদ হয়ে থাকে।

এমএসএম / জামান

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান