পুরনো ছবি নতুন করবে এআই টুল
নতুন এআই টুলের মাধ্যমে নষ্ট হওয়া এবং কম রেজুলেশনের পোর্ট্রেইট ছবি ঠিক করা যাবে। দুটি এআই একীভূত হয়ে উচ্চমানের নির্ভুলতা ও গুণমান বজায় রেখে মাত্র কয়েক সেকেন্ডে ঠিক করা যাবে ছবি। বিগত সময়ে পুরনো ছবি ঠিক করে নতুন করে চেহারা দেওয়ার কোনো টুল এতদিন ছিল না। সম্প্রতি চীনের একদল গবেষক সমস্যা নিরসনের উপায় বের করেছেন। চীনা প্রযুক্তি কোম্পানি টেনসেন্টের বিশ্লেষক লুইস বউচার্ড এবং ফটোগ্রাফি সাইট পেটা পিক্সেল এআই টুলের বিষয়টি প্রথম চিহ্নিত করেছেন।
জানা গেছে, এআই টুলে ব্যবহৃত হয়েছে ‘জেনারেল ফেসিয়াল প্রায়র-জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক (জিএফপি-জিএএন)’ প্রযুক্তি। যার মাধ্যমে নষ্ট এবং কম রেজুলেশনের পোর্ট্রেইট ছবি ঠিক করা যাবে। দুটি এআই একীভূত হয়ে উচ্চমানের নির্ভুলতা ও গুণমান বজায় রেখে ছবির নষ্ট হয়ে যাওয়া অংশকে বাস্তব চেহারায় রূপ দেবে এই প্রযুক্তি। প্রচলিত পদ্ধতিতে কৃত্রিম ও বাস্তব ছবির মধ্যে থাকা পার্থক্য নির্ণয়ের পর সেটি ‘ফাইন-টিউন’ করে পুনরায় ছবিটি ফিরিয়ে আনতো বিদ্যমান এআই মডেল, যা ক্রমাগত নিম্নমানের ফল দেখাত বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
নতুন পদ্ধতিতে এআই মডেলের একটি ‘প্রি-ট্রেইন্ড’ সংস্করণ (এনভিডিয়ার স্টাইলজিএএন-২) ব্যবহৃত হয়। ছবিতে থাকা মানুষের পরিচয় সংরক্ষণের লক্ষ্য নিয়ে অগ্রসর হওয়ার পাশাপাশি চোখ এবং মুখের মতো চেহারার ধরনে বেশি নজর দেয় নতুন এ প্রযুক্তি। ‘জিএফপি-জিএএন’র একটি ‘ডেমো’ সংস্করণ বিনামূল্যেই ব্যবহার করে দেখতে পারবেন ব্যবহারকারী। এ ছাড়া, টুলটির নির্মাতারা ইতিমধ্যে তাদের কোড প্রকাশ করেছে, যার মাধ্যমে যে কেউই নিজস্ব প্রকল্পে প্রযুক্তিটি ব্যবহার করতে পারবেন। তবে গবেষকরা সতর্কবার্তা দিয়েছেন, ব্যবহারকারী ছবিতে থাকা পরিচিত ব্যক্তির মধ্যে হয়তো কিছুটা পরিবর্তন দেখতে পাবেন।
প্রীতি / প্রীতি
বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!
নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক
শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের