ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

ভিভোর ই-স্টোরে মিলছে দ্রুত সেবা


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৬-৮-২০২২ দুপুর ২:৪৯

করোনা মহামারির সময় থেকে দেশে এ সেবা দিয়ে আসছে ভিভো। ই-স্টোরের মাধ্যমে দেওয়া এই সেবা এরইমধ্যে তরুণদরে মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। রাজধানীতে অর্ডার দিলে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যেই বাসায় পৌঁছে যাবে পছন্দের স্মার্টফোনটি! ঢাকার বাইরে হলে লাগবে মাত্র ৭২ থেকে ৯৬ ঘন্টা। ভিভোর অফিসিয়াল ওয়েবসাইটে ই-স্টোরের মাধ্যমে পাওয়া যাচ্ছে এই সেবা।

ভিভো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, ভিভো ই-স্টোর থেকে অর্ডার করলে ঢাকার ভেতরে ঠিকানা অনুযায়ী তা পৌঁছে যাবে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে। আর ঢাকার বাইরে হলে সময় লাগবে ৭২ থেকে ৯৬ ঘণ্টা।

https://shop.vivo.com/bd ঠিকানায় ভিজিট করে পছন্দসই স্মার্টফোনটি অর্ডার করা যাবে। ঝামেলাবিহীন কেনাকাটা এড়াতে ই-স্টোর ব্যবহারের পরামর্শ দিয়েছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো।

ভিভো বাংলাদেশের প্রোডাক্ট ডিরেক্টর ডেভিড বলেন, ‘ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে সরাসরি সেবা পাচ্ছে গ্রাহকরা আর বিক্রেতারাও ই- স্টোরকে ঝামেলাবিহীন মনে করছেন। এতে করে অনেক সময় বাঁচানোও সম্ভব হচ্ছে। বলা যায়, আমাদের দেশে প্রচলিত ই- স্টোরের ধারনায় নতুন মাইলফলক যোগ করেছে ভিভো।’

২০২১ সালে প্রথম যাত্রা শুরু করে ভিভোর ই-স্টোর। ভিভো ই-স্টোরে গ্রাহকরা সরাসরি তাদের পছন্দসই স্মার্টফোন খুঁজে পেতে পারেন। কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা, কর্মজীবী মানুষ যারা নিজেদের নিয়ে ব্যস্ত তারা সহজেই অর্ডার করতে পারেন। ভিভো ই-স্টোর থেকে সরাসরি পছন্দসই স্মার্টফোন কোনো প্রকার জটিলতা ছাড়া কেনা সম্ভব। এছাড়া রয়েছে যেকোন প্রয়োজনে রিপ্লেসমেন্টের সুযোগ। ক্যাশ ডেলিভারি, ডেবিট-ক্রেডিট কার্ড, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মতো বিভিন্ন অপশন ব্যবহার করে ভিভো ই-স্টোরের পেমেন্ট করা যাবে।

প্রীতি / প্রীতি

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা