একযুগ পর গোয়ালন্দ হাসপাতালে সিজারিয়ান অপারেশন শুরু
দীর্ঘ এক যুগ পর সিজারিয়ান সেকশন শুরু হলো রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই দীর্ঘ সময়ে এখানে কোনো সিজারিয়ান অপারেশন হয়নি। জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটনের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. আমিরুল হকের নেতৃত্বেে এ অপারেশন হয়।
সোমবার (১৫ আগস্ট) দুপুর ১টা ২৯ মিনিটে শারমিন আক্তার-আমানত মোল্লা দম্পতির একটি ছেলেসন্তানের জন্ম হয়। বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে ও শিশু রাসেলের সঙ্গে নামের মিল রেখে নাম রাখা হয় শাহাদাৎ হোসেন রাসেল। নামটি রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। মা ও শিশু উভয়ই সুস্থ আছে।
স্থানীয়রা জানান, কোনো প্রসূতি মায়ের অবস্থায় অবনতি হলে বা সিজারের প্রয়োজন হলে আগে আমাদের জেলা শহর যাওয়া ছাড়া বিকল্প কোনো উপায় ছিল না। বর্তমানে আমাদের হাতের নাগালে এ ব্যবস্থা চালু করায় কোনো ধরনের ঝামেলা ছাড়াই সিজারিয়ান সেবা আমাদের হাসপাতালে পাওয়া যাবে। এ ব্যবস্থা আরো বেগবান করতে ও মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সিজার সেবায় সুযোগ-সুবিধা বাড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।
স্বাস্থ্য কর্মকর্তা জানান, উপজেলা পর্যায়ে প্রসূতি মায়েদের জন্য সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা খুবই সীমিত। তাছাড়া এখান থেকে জেলা সদর হাসপাতালের দূরত্বও অনেক। বিভিন্ন প্রতিবন্ধকতা থাকার পরও যে আমরা এ সেবা চালু করতে পেরেছি, সেটাই আমাদের কাছে আনন্দের ব্যাপার। এই সেবা চালমান রাখতে আমি আমার জায়গা থেকে কাজ করে যাব।
অপারেশন টিমে ছিলেন ডা. তৃপ্তি সরকার, জুনিয়র কনসালট্যান্ট (গাইনি অ্যান্ড অবস); ডা. প্রদীপ কান্তি পাল, জুনিয়র কনসালট্যান্ট (এনেস্থেসিয়া); ডা. নাজনীন নাহার নীরা, সহকারী সার্জন এবং সিনিয়র স্টাফ নার্স হোসনে আরা। সহযোগিতায় ছিলেন অন্য মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স এবং হাসপাতালের সকল স্টাফ।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied