শ্বশুরবাড়িতে বিষপানে জামাইয়ের আত্মহত্যা
নেত্রকোনার দুর্গাপুরে শ্বশুরবাড়িতে বিষপানে সোহেল মিয়া (২৫) নামে একজন আত্মহত্যা করেছেন। তিনি ধোবাউড়া উপজেলার বেদিখোড়া গ্রামের আতাউর রহমানের ছেলে। উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। গত সোমবার শ্বশুরবাড়িতে বিষপান করেন সোহেল মিয়া। পরদিন মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে মৃত্যু হয় তার।
জানা যায়, স্ত্রী চম্পা বেগম দীর্ঘদিন যাবৎ শ্বশুরবাড়িতে রয়েছেন। স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য শ্বশুরবাড়িতে আসেন সোহেল মিয়া। দুপুরের দিকে স্ত্রীকে নিয়ে যাবেন বললে স্ত্রী চম্পা বেগম তার সাথে আর যাবেন না বলে জানান। এ নিয়ে স্ত্রীর সাথে কথা কাটাকাটির একপর্যায়ে সোহেল মিয়া সবার অগোচরে শ্বশুরবাড়িতেই বিষপান করেন। পরে শ্বশুরবাড়ির লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসা দিলেও শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে ময়মনসিংহের যাওয়ার পথে মৃত্যু হয়।
এ বিষয়ে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক জানান, পরিবারের অভিযোগ না থাকায় মঙ্গলবার রাতে নিহতের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন