বাংলার মাটিতে জঙ্গিবাদের ঠাঁই নেই : এমপি শাওন
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ, দেশের মানুষ নিরাপদ। শান্তিপ্রিয় এ বাংলার মাটিতে কোনো জঙ্গিবাদের ঠাঁই হবে না। বিএনপি-জামায়াত জোট সরকারের মদদে ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে বুধবার (১৭ আগস্ট) সকালে ভোলার লালমোহন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কালো পতাকা প্রদর্শণ ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরো বলেন, দেশকে জঙ্গিরাষ্ট্রে পরিণত ও আফগানিস্তানে রূপ দিতে দেশের ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলা চালায় বিএনপি-জামায়ত-শিবিরের দোসর ও নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যরা।
এর আগে সকাল ১০টায় এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা প্রদর্শন ও র্যালি বের হয়ে বাজারের চৌরাস্তার মোড়ে এসে সমবেত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মঞ্জু তালুকদার, আ ন ম শাহজামাল দুলালসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান