ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

প্রথম আলো বন্ধু সভার আয়োজনে রায়গঞ্জে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৭-৮-২০২২ দুপুর ১:২৭
সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘ভালোর সাথে আলোর পথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১৭ আগস্ট) প্রথম আলো রায়গঞ্জ বন্ধু সভার আয়োজনে রায়গঞ্জ উপজেলা সদরের ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের হলরুমে উক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা সদরের ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের সভাপতি ফেরদৌস আলম সরকার তালেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মণ্ডল। 
 
অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- গোলাম মোস্তফা সরকার, অধ্যক্ষ রায়গঞ্জ উপজেলা সদরের ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ, বেল্লাল হোসেন, সদস্য কলেজ পরিচালনা কমিটি, রফিকুল ইসলাম, সভাপতি রায়গঞ্জ প্রেসক্লাব, উজ্জ্বল মাহবুব,  সাধারণ সম্পাদক প্রথম আলো বন্ধু সভা রায়গঞ্জ, সাদিয়া আলম রুপন্তি, পুরস্কার প্রাপ্ত ছাত্রী।
 
অনুষ্ঠান উপস্থাপনা ও সার্বিক নির্দেশনায় ছিলেন সহকারী অধ্যাপক সাজেদুল আলম, প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি।
 
উল্লেখ্য, রায়গঞ্জ উপজেলা সদরের ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের ৬৪ জন ছাত্রী কুইজে অংশগ্রহণ করেন। তাদের মধ্য হতে ৪ জন পুরস্কার লাভ করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া