চট্টগ্রামে আদালতে ৫ জঙ্গির ফাঁসির আদেশ
চট্টগ্রামের নৌবাহিনীর ইশা খাঁ ঘাটিতে মসজিদে বোমা হামলা মামলায় ৫ জঙ্গির ফাঁসির আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের এডিসি প্রসিকিউশন মো. কামরুল হাসান।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালে চট্টগ্রাম নৌবাহিনী ঘাটি ইশা খাঁ মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর বোমা হামলা চালায় জঙ্গি সংগঠন জেএমবি। এতে নৌবাহিনীর সদস্যসহ ২৪ জন ক্ষতবিক্ষত হন। এরপর নৌ কমান্ডার আবু সাইয়েদ বাদী হয়ে সংশিষ্ট থানায় মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষ জেএমবি সদস্যদের দায়ী করে আদালতে চার্জশীট প্রদান করে ইপিজেড থানা।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী বিশেষ পিপি মনোরঞ্জন দাশ বলেন ১৭ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করে আদালতে ঘটনা প্রমাণ করতে সক্ষম হওয়ায় আজ ১৭ আগস্ট চট্টগ্রাম সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যালের বিচারক আবদুল হালিম ৫ জঙ্গির ফাঁসি ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৫ আসামি হলেন- আবদুল মান্নান, রমজান আলী, বাবুলুর রহমান, আবদুল গাফফার, শাখাওয়াত হোসেন। এ সময় ৪ জঙ্গি আদালতে উপস্থিত থাকলেও শাখাওয়াত হোসেন পলাতক ছিলেন।
এমএসএম / জামান
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
Link Copied