নিয়ামতপুরে আ’লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বুধবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সারাদেশের ন্যায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগ। একই সঙ্গে কর্মসূচির মাধ্যমে বিএনপি ও তাদের সমমনাদের অপপ্রচার ও উসকানির প্রতিবাদ জানায় দলটি।
উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রথমে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের মেইন গেটের সামনে অস্থায়ী মঞ্চে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে অস্থায়ী মঞ্চে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ¦ আবেদ হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক সরকার সালেহ আহমেদ সজল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান নইম, উপজেলা মহিলা লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হুমায়ন কবির, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটু, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক অবিনাষ চন্দ্র মহন্তসহ ছাত্রলীগ, যুবলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
Link Copied