অবৈধ গতিরোধক সরিয়ে নেয়ার নির্দেশ উপজেলা নির্বাহী কর্মকর্তার
চট্টগ্রামের মিরসরাইয়ের মুহুরী সেচ প্রকল্পের ব্যস্ততম সড়কে গতিরোধক বসিয়ে লোহার পাইপ দিয়ে নদী থেকে বালু তোলা হচ্ছে। ওই গতিরোধক পার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বুধবার (১৭ আগস্ট) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচানা করে অবৈধ বালু উত্তোলনের জন্য ব্যবহারিত পাইপ কাটা হয়। এ সময় ব্যস্ততম সড়কে গতিরোধক সরিয়ে নিতে উপজেলার ৫নং ওচমানপুর ইউনিয়নের ইউপি সদস্যকে নির্দেশ দেন ইউএনও।
গতিরোধকটি মুহুরী সেচ প্রকল্পের পূর্ব পাশের গেট থেকে আনুমানিক ৫০০ মিটার পশ্চিমে পড়তে ১০ ইঞ্চি লোহার পাইপ বসানো হয়। তার ওপর সিমেন্টের উঁচু ঢালাই দিয়ে সড়কে গতিরোধক করা হচ্ছে। গত দুই মাস আগে এটি স্থাপন করা হয়। ব্যস্ততম এ সড়কে গতিরোধক স্থাপন করার কারণে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান জানান, এখানে বালু তোলার কোনো অনুমতি নেই। তাছাড়া সেচ প্রকল্পের সড়কে ঝুঁকিপূর্ণ গতিরোধক নেয়া গুরুত্বর অপরাধ। এ কাজের সাথে জড়িত কাউকে উপস্থিত পাওয়া যায়নি। তবে পাইপ নষ্ট করা হয়েছে এবং ঝুকিপূর্ণ গতিরোধকটি ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে নিতে ইউপি সদস্যকে নির্দেশ দেয়া হয়।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied