রাজবাড়ীতে হাইওয়ে পুলিশের কমিউনিটি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর হাইওয়ে থানায় মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে কমিউনিটি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর হাইওয়ে রিজিওন ফরিদপুুরের পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি আলহাজ্ব মো. হামিদুল আলম (বিপিএম, পিপিএম)।
বিশেষ অতিথি ছিলেন- গোয়ালন্দ পৌর সভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা নূর মেহাম্মদ ভূঁইয়া, রাজবাড়ী জেলা চালক লীগের সভাপতি মো. তোফাজ্জেল হোসেন তপু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মো. তরিকুল ইসলাম। বক্তব্য রাখেন- কমিউনিটি পুলিশিং এর সহ-সভাপতি মিজানুর রহমান আসাদ, সিনিয়র সাংবাদিক মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, নূর মোহাম্মদ ভূঁইয়া প্রমুখ।
মিজানুর রহমান আসাদ বলেন, পুলিশই জনতা জনতাই পুলিশ এই স্লোগান নিয়ে ঐক্যবদ্ধ ভাবে সড়কে দূর্ঘটনা রোধে সকলকে পুলিশকে সহযোগীতা ও মাদক ব্যবসায়ীদের তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানান। অনুষ্ঠান শেষে মহাসড়কে ব্যাটারী চালিত ইজি-বাইক, মাহিন্দ্র চলাচল বন্ধের জন্য জন সচেতনার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ শতাধিক ড্রাইভার সভায় অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো. হামিদুল আলম (বিপিএম, পিপিএম) বলেন- পুলিশ কাউকে হয়রানি করলে এবং ঘুষের টাকা দাবী করিলে তাহাকে জানানো হলে তৎক্ষণিক ভাবে ব্যবস্থা নেয়া হবে। মহাসড়কে ইজিবাইক ও থ্রি-হুইলার না চলানোর জন্য চালকদের অনুরোধ করেন। অনুষ্ঠান
পরিচালনা করেন আহলাদীপুর হাইওয়ে থানার সার্জেন্ট জয়ন্ত।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন