ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় মহাবতারী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠিত


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ১৯-৮-২০২২ দুপুর ৩:৫০
রাজবাড়ীর পাংশায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে মহাবতারী বগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-২০২২ পালন করা হয়েছে।
 
শ্রী শ্রী রাধাগোবিন্দ ও শিব মন্দির কমিটি সহ সহযোগী সংগঠনের আয়োজনে দিবসটি উপলক্ষে শুক্রবার (১৯ আগস্ট) সাড়ে ১১ টায় পৌর শহরের পুরাতন বাজার শ্রী শ্রী রাধাগোবিন্দ ও শিব মন্দির প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রার বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধাণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা মোড় হয়ে পাংশা আদি মহাশ্মশানে চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অনিল কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী, আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন পাংশা আদি মহাশ্মশান কমিটির সভাপতি সুব্রত কুমার দাস (সাগর), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিস বিশ্বাস, পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ, জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তম কুমার কুন্ডু, হাবাসপুর ড. কাজী মোতাহার হোসেন ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু প্রমূখ। এসময় আয়োজন কমিটির পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন, পাংশা আদি মহাশ্মশানের সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি দিপক কুন্ডু, রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি সুব্রত কুমার দাস, উপজেলা পূজা উদযাপন  পরিষদের সহ সভাপতি কার্তিক কুমার সাহা। অনুষ্ঠান পরিচালনা করেন, লিটন কুমার বিশ্বাস।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন