গোয়ালন্দে সড়ক দূর্ঘটনায় এক হকার নিহত
রাজবাড়ীর গোয়ালন্দ ঢাক খুলনা মহাসড়কে দূর্ঘটনায় এক হকার নিহত হয়েছে।
শুক্রবার ১৯ আগষ্ট সকাল ১০.৩০ মিনিটের সময় গোয়ালন্দ পদ্মার মোড় এলাকায় খুলনা মহাসড়কে ভ্যানগাড়ি ও ঢাকা দর্শনা কার্পাশডাঙ্গা পরিবহন যার নাম্বার ঢাকা মেট্রো ১৪-৮১৪৩ মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক ঘটনা স্থানেই নিহত হন। নিহত ব্যাক্তির নাম ফজর আলী (৩৫) সে দৌলতদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে জিন্নাত আলী শেখের ছেলে। জানাগেছে, ভ্যানগাড়িতে করে ঘুরে ঘুরে বিভিন্ন স্থানে ফল বিক্রি করতেন ফজর আলী। আজ সকালে দৌলতদিয়া ঘাট থেকে ভ্যান গাড়িতে করে পিয়ারা ও আনারস নিয়ে বিক্রির উদ্দেশ্য মহাসড়ক দিয়ে গোয়ালন্দে যাচ্ছিলো এমন সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ডি ডি দর্শনা কাপাশডাঙ্গা পরিবহন ও ভ্যানগাড়িটি মুখোমুখি সংঘর্ষে ভ্যানগাড়িটি দুমরে মুচরে গিয়ে ঘটনা স্থানে ভ্যান চালকের মৃত্যু হয়।
আলাদিপুর হাইওয়ে থানার ভার প্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল বলেন, সকালে সড়ক দূর্ঘটনা এক জন নিহত হয়েছে। পরিবহনটি আটক করা হয়েছে। মামলার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied