ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

জুড়ীতে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় এসিল্যান্ডের জরিমানা


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৩-৭-২০২১ রাত ১১:৩৮
মৌলভীবাজারের জুড়ীতে‌ কঠোর লকডাউন বাস্তবায়নে প্রথম দিন থেকে মাঠে কাজ করছে উপজেলা প্রশাসন। সরকারি নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে দিন-রাত কাজ করে যাচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান। পুলিশ ও বিজিবির সহায়তায় তিনি প্রতিদিন সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে স্বাস্থ্যবিধি নিশ্চিতসহ জরিমানা আদায় করেছেন।
 
শনিবার (৩ জুন ) সরকারি নির্দেশনা অমান্য করে বিকেল ৫টার পর দোকান খোলা রাখায় উপজেলার আমতৈল‌ ও খালেরমুখ বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮-এর ২৫-এর ২ ধারা অনুযায়ী ১০টি মামলায় ১১ হাজার ৩০০ টাকা জরিমানা করেন। অভিযানকালে জুড়ী থানার এসআই অনিক রঞ্জন দাসের নেতৃত্বে পুলিশের একটি দল সহায়তা করে।
 
সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান বলেন, করোনা ভাইরাস রোধকল্পে সরকার ঘোষিত কঠোর লকডাউন চলছে। কঠোর লকডাউন‌ বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। স্বাস্থ্যবিধি ও সরকারি আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ