ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উৎসব পালিত


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ১৯-৮-২০২২ বিকাল ৫:৩৫
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে পালিত হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। শুক্রবার (১৯ আগস্ট) বেলা ১১টায় পুরান বাজার শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়ায় আলোচনা সভা শেষে মঙ্গল প্রদীপ জ্বেলে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
 
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি স্বপন ব্যানার্জীর সভাপতিত্বে এসময় পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আফজাল হোসেনসহ হাজারো ভক্ত অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করেন। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ ছাড়াও বিভিন্ন মন্দিরে উৎসব উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 
 
যখনই ধর্মের গ্লানি হয় অশুভ শক্তির বিনাশ ও সাধুদের পরিত্রানের জন্য সৃষ্টিকর্তা আবির্ভুত হন। পৃথিবী থেকে গ্লানি মুছে ধর্ম প্রতিষ্ঠায় এই তিথিতে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। তার এ জন্মতিথি উদযাপনে ভক্তরা আনন্দে মাতোয়ারা হন।
 
সাম্প্রদায়িক সম্প্রীতির এ দেশে ধর্ম যার যার, উৎসব সবার। তাই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল উৎসবে সবাই অংশগ্রহণ করবে, এতে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি অটুট থাকবে বলে মন্তব্য করেন আলোচকরা।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান