ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

পাবিপ্রবিতে প্রথমবর্ষের গুচ্ছ পদ্ধতির শেষ ধাপের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২০-৮-২০২২ দুপুর ৩:৩৯

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত পরীক্ষায় ১,৩১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত এক ঘন্টার পরীক্ষার মধ্য দিয়ে তিনটি ধাপের তৃতীয় ধাপ তথা শেষ ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হলো। গুচ্ছ পদ্ধতিতে দেশের ২২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে।

প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়। পাবনার আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারের বিভিন্ন বাহিনী সর্বাত্বক সহযোগিতা করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ছাড়াও সাংবাদিক, সুশীল সমাজ, রোভার স্কাউট, পাবনার বিভিন্ন সামজিক,  সাংস্কৃতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, জেলা ভিত্তিক ছাত্র কল্যান সমিতি, ব্যক্তি উদ্যোগ সকলের সম্মিলিত প্রচেষ্টায় পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। 
উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান ভর্তি পরীক্ষা সার্বক্ষণিক মনিটরিং করেন। উপাচার্য ও উপ-উপাচার্য বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান বলেন, বিশ্ববিদ্যালয় পরিবার, পরীক্ষা কেন্দ্র প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী  সর্বোপরি পাবনাবাসীর আন্তরিক সহেযাগিতায়  সুন্দর পরিবেশে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা প্রক্রিয়ার সাথে জড়িত সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, জাতীয়ভাবে ২২টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির অংশ হিসেবে আমরা প্রথমবর্ষের শেষ ধাপের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা  সম্পন্ন করলাম। তিনটি পরীক্ষাই খুব সুন্দর , সুশৃঙ্খল, সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় আমি আমাদের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী,ছাত্র-ছাত্রী,প্রক্টরিয়াল বডি, সরকারের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, পরীক্ষার সাথে জড়িত সকল মহল, নারী পুলিশ, সর্বোপরি পাবনাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এ বছরের ভর্তি পরীক্ষা সুন্দর শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হওয়ায় আমি সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন