ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর বাউফলে স্থাপনা ভাঙায় আওয়ামী নেতার সংবাদ সম্মেলন


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ২০-৮-২০২২ বিকাল ৫:৬
আজ শনিবার বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সেখানে পটুয়াখালী জেলা প্রশাসনে অবৈধ উচ্ছেদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার। এসময় তার সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আওয়ামী নেতার অভিযোগ বিনা নোটিশে বাউফল উপজেলা বগাবন্দরে র্দীঘদিনের পাকা স্থাপনা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। যা আইন ও নীতিমালা পরিপন্থি। 
 
লিখিত বক্তব্যে আব্দুল মোতালেব হাওলাদার বলেন-ওয়ারিশ সুত্রে মালিকাধীন আনিছুর রহমানের কাছ থেকে ১৯৯৩ সালে উল্লেখিত জমি ক্রয় করেছে এবং র্দীঘ ২৮/২৯ বছর ওই জমি তার ভোগ দখলে রয়েছে। গত ১৬ আগষ্ট পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ওবায়দুর রহমান বাউফল উপজেলার ৯৬ নং জেএলভুক্ত বগা মৌজার ০১ নং খাস খতিয়ানভুক্ত ৩৯৭ নম্বর দাগের ৮১৬ এবং ৯৪৪ বর্গফুট জমি ছেরে দিতে নোটিশ প্রদান করেন। যে নোটিশে ১৭ আগষ্ট শুনানীর দিন রাখা হয়। প্রেরিত নোটিশটি ১৭ আগষ্ট হাতে পেয়ে তাৎক্ষনিক উল্লেখিত জমির অনুকুলে প্রয়োজনীয় ও যথেষ্ট প্রমানাদি নিয়ে স্বাক্ষরকৃত কর্মকর্তার দপ্তরে হাঝির হয়ে তা উপস্থাপন করি। কিন্তু শূনানীতে কোন প্রকার আদেশ ও মতামত না দিয়ে ১৯ আগষ্ট জমিতে গড়া পাকা স্থাপনা গুড়িয়ে দিয়েছে। 
 
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন-উল্লেখিত জমি দলিল মুলে তার নামে, অথচ জেলা প্রশাসন তার দুই ছেলে, প্রথম ছেলে বগা ৭নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ এবং ছোট ছেলে হাসিব হাওলাদারকে নোটিশ দিয়েছেন। যার মনগড়া ও নীতিমালা পরিপস্থিত বলে স্পষ্ট হয়েছে। একটি অদৃশ্য শক্তি দ্বারা প্রভাবিত হয়ে জেলা প্রশাসন তার স্থাপনা ভেঙ্গেছেন বলে দাবি আওয়ামীলীগ নেতার। 
 
এ প্রসঙ্গে অবৈধ উচ্ছেদে নেতৃত্ব দেয়া পটুয়াখালীর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার(জুডিশিয়াল মুন্সিখানা, অডিট সেল প্রটোকল অফিসার) নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছেনমং রাখাইন বলেন-উল্লেখিত জমি খাসখতিয়ান ভুক্ত,তাই অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান