ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

দেশে সাইবার হামলা নিয়ে সতর্কতা জারি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৮-২০২২ সকাল ৯:১৩

বাংলাদেশে সম্প্রতি ‘ডি ডস’(ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অব সার্ভিস) সাইবার হামলা দেখা গেছে বলে জানিয়েছে সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট)। এজন্য দেশে সাইবার হামলা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।

সংস্থাটি জানায়, সম্প্রতি এ বিষয়ে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর সুরক্ষার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সব সংস্থা যেন যথাযথ পদক্ষেপ নেয় সে অনুরোধ জানানো হয়। হার্ডওয়্যার ও সফটওয়্যার স্থাপন বা হালনাগাদ করে সঠিক ‘অ্যান্টি–ডি ডস প্রটেকশন থ্রেশোল্ড’ লিমিট সেট করার জন্য সুপারিশ করেছে তারা।

শনিবার (২০ আগস্ট) বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডি ডস একধরনের সাইবার হামলা। এর মাধ্যমে সাইবার অপরাধীরা তাদের নিয়ন্ত্রণে থাকা বটনেট দিয়ে নির্দিষ্ট কোনো আইটি অবকাঠামোতে হামলা চালায়। লক্ষ্য ওই আইটি অবকাঠামোকে নিয়মিত সেবাদানে বাধা দেওয়া।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ ডি ডস সাইবার হামলায় টিসিপি পুশ ফ্লাড, ইউডিপি ফ্লাড, টিসিপি আরএসটি ফ্লাড, টিসিপি এসওয়াইএন ফ্লাড, টিসিপি উইন্ডো সাইজ ফ্লাড, আইপি ফ্রাগমেন্ট ফ্লাড ডি ডস অ্যাটাক ভেক্টরের আধিক্য পাওয়া গেছে।

এমন পরিস্থিতিতে বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সার্ট। নিজেদের নিরাপদ রাখতে ‘গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর ডিজিটাল সুরক্ষা গাইডলাইন’ অনুসরণ করে অ্যান্টি-ডি ডস।

জামান / জামান

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা