রাজশাহীতে করোনায় আরো ১২ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়। এ নিয়ে চলতি মাসের চার দিনে এ হাসপাতালে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৪ জনে। রোববার (৪ জুলাই) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে ছয়জনই রাজশাহীর। বাকিদের মধ্যে চাঁপাইনবাগঞ্জের তিনজন, নাটোরের একজন, নওগাঁর একজন ও পাবনার একজন। মৃতদের মধ্যে আটজন পুরুষ ও চারজন নারী। তাদের চারজনের বয়স ৬১ বছরের উপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন এবং ৪১ থেকে ৫০ বছর বয়সের চারজন।
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৭৭ জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৪ জন। আজ রোববার সকাল পর্যন্ত ৪০৫ বেডের বিপরীতে চিকিৎসাধীন আছেন ৪৮৫ জন। বাকি ৮০ জনকে বারান্দা ও মেঝেতে অতিরিক্ত বেডের ব্যবস্থা করে চিকিৎসা দেয়া হচ্ছে। আইউসিইউতে চিকিৎসাধীন আছেন ২০ জন।
এদিকে, শনিবার দুটি ল্যাবে রাজশাহী জেলার ৪৬৭ জনের নমুনা পরীক্ষায় ১৫৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭ দশমিক ০৯ শতাংশ বেড়ে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৮৩ শতাংশে। আগের দিন শুক্রবার ছিল ২৬ দশমিক ৭৪ শতাংশ। এর আগে গত বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ৪২ দশমিক ৪০ শতাংশ। রাজশাহী জেলা ছাড়াও চাঁপাইনবাগঞ্জের ৯৫টি নমুনা পরীক্ষায় ২৮ জনের পজিটিভ শনাক্ত হয়েছে।
গত ঈদের পর থেকে রাজশাহীতে করোনার সংক্রমণ বাড়তে থাকলে গত ১১ জুন সিটি করপোরেশন এলাকায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন। পরে সেটি দুই দফা বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়। এরপর ১ জুলাই থেকে নতুন করে সরকারি ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন চলছে।
প্রীতি / জামান
কাউনিয়ায় অনিয়মের সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে প্রধান শিক্ষিকার জিডি
কাউনিয়ার আমনখেতে বাম্পার ফলনের আশা, কৃষকের দুশ্চিন্তা পোকার আক্রমণ নিয়ে
রৌমারীতে ৭দিন পর নৈষ্য প্রহরীর বিরুদ্ধে অভিযোগ দিলেন প্রধান শিক্ষক
ত্রিশালে সোয়া দুই কোটি টাকার সড়কের কার্পেটিংয়ে অনিয়ম, হাত দিলেই উঠছে পিচ
চাঁপাইনবাবগঞ্জে মশা নিয়ন্ত্রণে ব্যর্থ প্রশাসন
রাজারহাটে ইজিবাইকের চার্জার লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি শ্রমিক ফেডারেশনের
রায়গঞ্জে পাঁচ পিস ইয়াবাসহ কথিত মানবাধিকারকর্মী ও কবিরাজ গ্রেপ্তার
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! এলাকায় আতঙ্ক
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
সুধারামে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু
টাঙ্গাইলে এলজিইডি 'র ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই